কবিতা রঙ্গীতা
কবি শুভশ্রী রায়
সময় ২৮ মার্চ, ২০২২, সকাল
উৎসর্গ রঙ্গীত নদীকে
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

রঙ্গীতা
©শুভশ্রী রায়

নদীটি আধপাহাড়ি
রূপ দিয়ে নজর কাড়ে।
তিরতির বইছে দেখ
স্বপ্নের ধারেধারে!

নদীটি মাটির কাছেই
এখনো শান্ত গতি।
বর্ষাকে আসতে দাও
অমনি চপলমতি!

নদীটি রঙ্গ জানে
বুকে ওর কত পাথর।
হিয়াকে সঙ্গে নিয়ে
ওর পাশে বানাব ঘর!

সে ঘর ভাঙেও যদি
কখনো জলস্রোতে
ফের তাকে নেব গড়ে
নদীরই দোরগোড়াতে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted