| কবিতা | যন্ত্রণা ও বলবে! (অনু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৫ মার্চ, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
যন্ত্রণা (অনু)
হায়রে এ কোন যন্ত্রণা!
ওঝার গাইয়ের দুধ খেয়ে সাপ
উগলে ঘোষের দইয়ে,
নকুলকে দেয় পরখ করার মন্ত্রণা!
বলবে! (অনু)
কয় যদি কেউ হরির উকুন
ভেক মেরেছে কিলে,
শুনেই তুমি বলবে কি ওর
চোখ নিয়েছে চিলে!