| কবিতা | গেন্দি মাসির হাসি |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৪ মার্চ, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
পাশের বাড়ির বুদ্ধু জেঠা
খাবার আশে ভাজি,
হাট থেকে এক ছোট্ট ইলিশ
কিনছে হয়ে রাজি।
জেঠি শুধায় দুর্দিনে আজ
এই কি তোমার শান?
শুনেই এ বাক জাগলো আড়ে
সজাগ দু’টি কান।
বুঝায় জেঠা ক্যান করো আর
আফসোসে হায় হায়!
কাল না হলে দু’দিন পরেই
করবো ফের এ আয়।
তারচে’ বরং মাছে দেখে কও
কেমন হলো জিত!
জেঠি ভাবে রস ঝরে ক্যান
গললো কি ওর পীত!
ব্যাগ ঢেলেই কয় মাছ তো পচা
অনেক দিনের বাসি!
শুনেই সেকি গেন্দি মাসির
খিল-খিলানি হাসি!