কবিতা দুঃখ গাথা
কবি আল মামুন
Review This Poem

আমি তো ভুলে যাওয়া কবিতার শেষ দুই লাইন,
হারিয়ে যাওয়া ডায়েরির ছিঁড়ে যাওয়া কিছু পাতা।
আমি তো ঝরে পড়া গোলাপের অবশিষ্ট পাপড়ি,
শুকিয়ে যাওয়া মৃত্তিকার অবশিষ্ট কিছু উর্বরতা।
আমি ফিরে ফিরে আসা গাঙচিল, স্মৃতির পীড়ন,
ধীরে ধীরে জেগে ওঠা বালুচর, সমগ্র দুঃখ গাথা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted