কবিতা শেষবেলা
কবি ইতিমং মারমা
কাব্যগ্রন্থ কালান্তর ব্যাধি
সময় ৫ মার্চ, ২০২২, রাত ১২.৪৯ টা
লিখার স্থান বাসা নং- ই-৫,জাকির হোসেন রোড, ই- ব্লক, লালমাটিয়া, ঢাকা।
সম্পৃক্ততা সম্পর্ক যখন টানা পোড়নের মধ্য দিয়ে যায়, তখন মনে এইসব আক্ষেপ শুরু হতে থাকে।
5/5 - (1 vote)

বৃক্ষের নিচে বসে আমি একেলা,
ইতি টানার অপেক্ষার বেলা,
তুমি মেঘ, আমি বর্ষার মেলা।
ললিত কেশের ঘ্রাণে
তুমি আসো টানে।
অরুণ হাসিরূপ ভালোবাসায়
হারিয়ে যাবে, সায়ন্তন ছায়ায়।
আমি চাই বহুদূর পাড়ি দেওয়ার,
তুমি চাও আমার অস্তিত্বের পাড়।
বিজিত হয়ে থেকো চিরকাল,
আমি চলে যাব পরকাল।
চোখের জলে কাতর মনে
সব ছেড়ে যাব পরপারে
শুধু তুমিই রবে, পেলবের ভালোবাসায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted