কবিতা সেদিনও বলবো তোদের ভালোবাসি
কবি আলমগীর কবীর
সময় ৩১ ডিসেম্বর ২০২০
উৎসর্গ বন্ধু-প্রিয়া কর চৌধুরী , দিদি - নন্দিতা কর চৌধুরী
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা ভালোবাসা, গভীরের সম্পর্ক, এক সমুদ্র বিশ্বাস
Review This Poem

এখনতো পাশে আছি , অনেক ভালোবাসি, তোদের অনেক জ্বালাতন করি।
একদিন মনে হবে তোদের জীবনে কেউ একজন নেই।
তখন অভাববোধ হবে আমাকে নিয়ে।
খুনসুটিগুলি মনে পড়বে, খুব করে কাঁদবি।
চোখের জলগুলি টপ টপ করে ঝড়তে থাকবে।
শুধু আমিই আর আসবোনা ফিরে।
তোদের আর জ্বালাতন করবনা, বার বার ভালোবাসি বলবোনা।
আর কোনোদিন হয়তো এই নাম্বারএ কল যাবেনা,
ফুটে উঠবেনা আর আমার গলার কন্ঠ।
ডাকবোনা আর তোদের নাম ধরে।
গাইতে বলবোনা আর শুনাতে একটি গান।
সেদিন আমি শুধু পড়ে থাকবো নিস্তেজ হয়ে।
তখন আমার নামের পরিবর্তে লাশ নামটি বসবে।
আমার যতো আপন ছিলো সব পর হয়ে যাবে।
হয়তো সেদিনও আমার আত্মা শুধু তোদের ভালবাসি বলবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted