কবিতা পরম প্রাপ্তি
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৭ ফেব্রুয়ারী, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
3/5 - (1 vote)

রাত জেগে রোজ মশক মেরেছি
পরহিতে দিনে মাছি,
এরই মাঝে এলে পতঙ্গ কভু
সজোরে ফেলেছি হাঁচি।

দেখে তা আড়ালে অনেকে জ্বলেছে
ব্যঙ্গ কথার ক্ষেতে,
একজন শুধু দূর থেকে চেয়ে
আশায় উঠেছে মেতে।

কতদিন হলো দেখিনি যে তারে
হাসে না বলে স্বদেশী!
খোঁজ নিতে শুনি আজ সে মারছে
মশা-মাছি বেশী বেশী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted