কবিতা শখের নদী
কবি মোহাম্মদ মুছা
কাব্যগ্রন্থ স্বপ্নের বিনাশ
সময় ১০/০৫/২০১৯
উৎসর্গ তানিয়া সুলতানা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম
সম্পৃক্ততা প্রেম

শখের নদী
মোহাম্মদ মুছা

আমার কেয়ায় পাল উড়েনা
বাতাসে নাই গতি,
নদী আমার শুকিয়ে গেছে
খরা আমার সতি।

শখের নদী দুঃখ এখন
বৈঠা হাতে কাঁদি,
কোন মোহনায় স্রোতের বাঁধা
মন রাখিলাম বাঁধি।

আকাশ গর্জে মেঘও দৌড়ে
বইবে বুঝি জল
বেলা গেলো আশায় আশায়
এইটা কেমন ছল !

বুকের মাঝে যে মোহনা
বইতে থাকে ঢল
কারো এইটা নয় করুনা
এটা ;
আমারই চোখের জল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments