| কবিতা | স্বরূপের প্রতি ভালোবাসা (সনেট) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৩ ফেব্রুয়ারী, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
স্বরূপ বন্ধুরে আমি এতো ভালোবাসি
কক্খনো নয় তা জলে জলধির তুল,
যদি ভাবো অবারিত ফসলের হাসি
জেনো তা কিঞ্চিত নয় পূরো হবে ভুল।
বলছি না আন্দাজে তা এমনই জবান
বিস্তর বিশ্বাসে জাগা নীলিমার মতো,
কিংবা আস্থায় আছে সামান্য লোবান
দানিছে পুষ্পিত বাগ হেসে রোজ যতো।
অটুট বন্ধনে জাগে প্রকৃতির সারি
জানি সেথা ঋতু করে পালাক্রম খেলা,
অম্বুদও সর্বদা গায় আষাঢ়েই জারি
গগনের বক্ষে বেঁধে মমতায় ভেলা।
তবু যদি ভাঙে চাপে হীরকের মন,
ক্ষনিকও থাকে কি তার শুদ্ধ বিচ্ছুরণ!