কবিতা ওরা মাটির কথা বলে!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৪ ফেব্রুয়ারী, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

ওরা, মাটির কথা বলে!
দেয় যদি শ্রম আধপেটা খে’
গান তবু রয় গলে!
ওরা, মাটির কথা বলে!

বৃষ্টি বা রোদ মাথায় নিয়ে
নিত্য করে কাম,
ভাবেই না কেউ ডাকলো না-কি
দিলো ক্ষণিক দাম।
হরেক আশা বক্ষে রাখি
ঘাম যতো দেয় শস্যে মাখি
ক্লান্তি এলেও হয় খুশি তাই
শুয়ে গাছের তলে!
ওরা, মাটির কথা বলে!

অব্দ যা চায় সুখের খোরাক
নিজেই করে চাষ,
শখ যা বাঁকি ফসল বেচেই
মিটায় তারও আশ।
সখ্য প্রীতির জ্বেলে বাতি
তাড়ায় এলে আঁধার রাতি
যায় কেটে তাই গর্বে জীবন
সাম্য গড়ার চল-এ!
ওরা, মাটির কথা বলে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted