বাংলা কবিতা, অচল প্রেমের পদ্য - ০৭ কবিতা, কবি হেলাল হাফিজ | কবিতা অঞ্চল
কবিতা অচল প্রেমের পদ্য – ০৭
কবি হেলাল হাফিজ
কাব্যগ্রন্থ কবিতা একাত্তর
কবিতার বিষয় প্রেম
আমাকে উস্টা মেরে দিব্যি যাচ্ছো চলে,
দেখি দেখি
বাঁ পায়ের চারু নখে চোট লাগেনি তো;
ইস্‌! করছো কি? বসো না লক্ষ্মীটি,
ক্ষমার রুমালে মুছে সজীব ক্ষতেই
এন্টিসেপটিক দুটো চুমু দিয়ে দেই।
guest
0 Comments
Newest
Oldest Most Voted