কবিতা যোদ্ধা
কবি আলমগীর কবীর
সময় ১৬ আগস্ট ২০২০, ১১ঃ৫২ pm
উৎসর্গ যুবসমাজকে
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা পরিস্থিতি, ত্যাগ, বিশ্বাস
5/5 - (1 vote)

আমি এক বন্ধুক বিহীন কামান বিহীন যোদ্ধা।
আমার আছে একটাই অস্ত্র, যার মুকাবিলা করার নেই কারোর স্পর্ধা।
খেটে খাওয়া মানুষ আমি, দিন দুপুরে ঝাপিয়ে পড়ি,
জমিন থেকে ফসল ফলাই নেই যে কোনো হিংসা।
আমি প্রেমিক, আমি ত্যাগী, আমি নর।
আমি চাহিদার সাথে লড়াই করি নির্ভর নই কারো।
অভাব, দুঃখ দরিদ্রতা, আমার রণক্ষেত্র।
যুদ্ধ করে বাঁচি আমি, নয়কো হেরে যাওয়ার পাত্র।
আমি যেদিক দিয়ে যাই সব সুন্দর করে সাজাই,
আবার যখন শত্রুর সন্ধান পাই, তখন বিজয়ী গান গাই।
যখন যেখানে যা প্রয়োজন তাতেই আমি রই।
আমি মিষ্টি, আমি তিক্ত, আমি তেতু,
আমি বর্ষাকালে নদীর উপর গমনন করার সেতু।
যখন আমি রণক্ষেত্রে যোদ্ধ করতে যাই,
তখন আমি উজার কন্ঠে আনন্দের গান গাই।
আমি যুদ্ধ করি মাঠে নেমে লুকিয়ে থেকে নই,
যুদ্ধ ক্ষেত্রের যত যন্ত্রনা আমি চুপটি করে সই।
আমার যুদ্ধ আমিই করি, আমিই জয়ী হই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted