কবিতা এ কেমন স্বাধীনতা
কবি আলমগীর কবীর
সময় ০১-০৮-২০২১
উৎসর্গ সীমান্তবাসী
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা কাঁটাতার, সাধারণ মানুষের নির্জাতন,
Review This Poem

ওরা আজও পরাধীনতার শেকলে বাঁধা
দেশ নাকি স্বাধীন হয়েছে ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট।
কিন্তুু ওরা আজও ইচ্ছে করলেই চলতে পারেনা
ইচ্ছে করলেই যেতে পারেনা কোথাও তাদের মত করে
তারা আবার এ দেশেরই নাগরিক বটে।

কি অদ্ভুত জীবনযাপন তাদের
কখনো চাক্ষুষ না দেখলে হয়তো জানতেই পারবেনা
তাদের এ পরাধীনতার কথা!

তারা স্বাধীন দেশে চলতে গেলেও তাদের জবাবদিহি করতে হয় বারংবার
রেজিস্টার খাতায় সই করতে হয়
কি আনে কি নেয় কোথায় যায় তাও এন্ট্রি করতে হয়
তারা আর কেউ নয় আমাদের স্বাধীন ভারতেরই
সীমান্তের পরাধীন নাগরিক,
যারা এখনো পরাধীনতার শেকলে আবদ্ধ!!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted