| কবিতা | অনু কবিতা |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ০৯ ফেব্রুয়ারি ২০২২ |
| উৎসর্গ | দিনমজুর |
| লিখার স্থান | নজরুল ছাত্রাবাস, আগরতলা |
| সম্পৃক্ততা | দরিদ্রতা, |
আমি সর্বহারাদের একজন
আমি শ্রমজীবী, আমি দিন মজুর।
কোথাও মজুরি না দিলে, আমার ভাত জুটেনা।
পৃথিবীতে আমায় অন্য কিছু জুটুক বা না জুটুক
কিন্তুু ভাত আময় জুটতেই হবে, বাঁচার তাগিদে।
অন্য কোনো কিছুতে কিছু যায় আসেনা।
আমি বাঁচতে চাই, বাঁচার জন্য দুমুঠো ভাত চাই!