| কবিতা | ভালোবাসতে ভালোলাগে তাই ভালোবাসি |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২২ |
| উৎসর্গ | ছোট ভাই আবু সাঈদ |
| লিখার স্থান | নজরুল ছাত্রাবাস, আগরতলা |
| সম্পৃক্ততা | মায়া, আদর, ভালোবাসা |
ভালোবাসি, ভালবাসতে ভালোলাগে তাই ভালোবাসি।
ভালোবাসি তাই বার বার তোর কক্ষে ছুটে যাই, তোর সাথে সময় নষ্ট করতে।
ভালোবাসি তাই সুযোগ পেলে তোর মাথায় হাত বুলাই, তোর সাথে দুষ্টুমি করি তোকে জড়িয়ে ধরি!
তুই আমার কে জানিনা তবে মনে হয় খুব আপন কেউ, তাই তোর সাথে মন খুলে কথা বলি।
তোকে সত্তিই এতোটা ভালোবাসি যে তোকে প্রতিদিন না দেখে ঘুমোতে যাইনা!
ভালোবাসি তোকে বলতে পারিনা, কিন্তুু তবুও ভালোবাসি।
তুই আমায় ভালো না বাসলেও তখনও আমি তোকে ভালোবাসি
তুই আমার কে আমি জানিনা! তবুও তোকে ভালোবাসি।
ভালোবাসতে ভালোলাগে তাই ভালোবাসি।