| কবিতা | যত কবি আছে আমার হৃদয়ে |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ১০ -০৭-২০২১ |
| উৎসর্গ | সাহিত্যিকদের প্রতি শ্রদ্ধা |
| লিখার স্থান | নজরুল ছাত্রাবাস , ত্রিপুরা) |
| সম্পৃক্ততা | সাহিত্য প্রেমি |
কবিরা সব ভাবুক মনে মানুষ হয়
তাই যত কবি আছে আমার হৃদয়ে
তারা যা ভাবে তা লিখে, তাদের লেখা কথা বলে
কখনো মানুষের হয়ে, কখনোবা নিজের হয়ে।
যখন যা প্রয়োজন তাই বলে
ভালোবাসে, ঘৃণাকে ঘৃনা করে, আবার নির্ভয়ে প্রতিবাদ করে।
যত কবি আছে আমার হৃদয়ে বাস করে।
তারা যা বলে স্পষ্ট বলে
আবার সময় যুগে কথা বলে ছদ্ম বেশের ছলে।