| কবিতা | অসমাপ্ত ডায়েরি |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ২৬ নবেম্বর ২০২১ |
| উৎসর্গ | দরিদ্রতা |
| লিখার স্থান | নজরুল ছাত্রাবাস, আগরতলা |
| সম্পৃক্ততা | অসহায়ত্ব, দরিদ্রতা, |
অনেক তরুণ তরুণী আছে খুঁজলে আমাদের আশে পাশেই পাওয়া যাবে, যারা নিদ্রা বিসর্জন দিয়ে রাতে কর্তব্যে নিয়োজিত থাকে মাস শেষে তার মাইনের জন্য!
যার জন্য তাকিয়ে থাকে তার পরিবার!
তারা তাদের আনন্দ মুহুর্তগুলো বিসর্জন দিয়ে দেয় তাদের পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য!
দিন গিয়ে রাত আসে বয়স বৃদ্ধি পায় যৌবন বুলেট ট্রেনের গতিতে ছুটে চলে তবুও তারা ভুলে যায় তাদের একটা অন্য জীবন রয়েছে!
ভুলে যায় তাদের নিজেদের আবদার!
বিসর্জন দিয়ে দেয় ইচ্ছেগুলো, শুধু চায় তবুও বেঁচে থাকুক তাদের পরিবার!
তারাই হয়তো একমাত্র যারা নিজের জীবনকে সমুদ্রে ডুবিয়ে নুনাজল খেতে খেতে হাসি মুখে নিঃশেষ করে দেয় কয়েক যুগ!
আর কিছুসংখ্যক তার দিনলিপি লিখতে লিখতে পৌছে যায় তার অন্তিম লগ্নে!
শেষে বাকি রেখে যায় তার ইতি কথা!
পড়ে থাকতে দেখা যায় তার অসমাপ্ত ডায়েরি!