| কবিতা | নিরুপমা ভট্টাচার্যী |
| কবি | আলমগীর কবীর |
| কাব্যগ্রন্থ | স্মৃতির পাতা |
| সময় | ২০২০ |
| উৎসর্গ | সহপাঠী বন্ধু নিরুপমা ভট্টাচার্যীকে |
| লিখার স্থান | কৈয়াডেপা, বিশালগড় |
| সম্পৃক্ততা | বন্ধুত্ব, স্নেহ, ভালোবাসা, বিশ্বাস, |
আমার একটা বন্ধু আছে
নয়নের তাঁরা,
মাঝে মধ্যে হারিয়ে যায়
দেয়না আমায় ধরা।
বলব কি আর তাহার কথা
তাঁর মনে যে কিসের ব্যাথা
বলতে এসেও বলেনা আমায়
শুধু লুকিয়ে রাখা…।
সে যে খুবই বুদ্ধিমতী
থাকবে হয়ে আমার স্মৃতি
হতে চাই তার শিষ্য আমি
করতে চাই তাঁর পূজা।
নামটি তাহার নিরুপমা
যেন দেবী রাধার নমুনা
তাঁরই ছোঁয়া পেতে আমার
মন যেন হয় মাতুয়ারা।
ডাকি তাঁরে নিরু বলে
তাতেই আমার দেবী মিলে
দেবী যদি খুশি থাকে
পাই যে আমি শান্তনা।
নিরু হল মেয়ে এমন
কোনো জিনিস হারায় যেমন
আবার একদিন হঠাৎ করে
ফিরে আসে যখন তখন।
সে যে আমার বন্ধু নিরু
নাই কোনো তাঁর হিংসা ভীরু
কোনো কথায় কষ্ট পেলে
অভিমান, করে দেয় শুরু।
তাঁকে দেখা প্রথম জীবনে
আমার আজো আছে স্মরণে
তাঁরই মতো দীক্ষা গুরু
আমি আর দেখিনি জীবনে।
রাখব তোঁরে স্মৃতির পাতায়
লাগিয়ে কাঁঠালের আঠায়
থাকবি তুই চিরদিনই
আমারই ডাইরির খাতায়।
বল্লে আরো শেষ হবেনা
তোরে আমি কভু ভুলবনা
থাকিস তুই সদা ভালো
করি আমি এই পার্থনা—–।