| কবিতা | বিষাদের সুর |
| কবি | মোহাম্মদ মুছা |
| সময় | ১৯/০২/২২ |
| উৎসর্গ | তানিয়া সুলতানা |
| লিখার স্থান | পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম |
| সম্পৃক্ততা | প্রেম |
বিষাদের সুর
মোহাম্মদ মুছা
দাসত্ব প্রথা বিলুপ্ত হলো কই
আমি আজো খামলা খাটি
তোমার মহলে সই !
অঙ্গে দিলে জড়িয়ে কেমন মায়াজাল
এতো জ্বালা গলার মলা
সহে পোড়া কপাল ,
রাজ্যে জুড়ে বিষাদ মাদল সুর
তোমার তাতে কি আসে যায়
আমি বিরহে বিভোর !