| কবিতা | ব্যথাতুর ভাবনা |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৫ জানুয়ারী, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
নিভে গেলে প্রাণ,
তবু কি গাইবে স্মৃতি এ চলনে গান?
ভাবতেই মন কাঁদে হারায়ে সোপান!
সেই যে পথের ধারে পাকুড়ের শ্বাস!
ক্ষণিকও করেনি কারো স্বপ্ন বিনাশ।
নিজেরে তুচ্ছ করি
সয়ে শত বিভাবরী
জীবনই করলো শেষে পরহিতে দান!
ক’দিনই বা হলো গত, আছে কি সে তান?
বহু তো সুজন ছিল প্রবাহের ধারে,
কেউ গেছে উঁকি দিয়ে কেউ চুপিসারে।
কিচ্ছা পুঁথির সুর
আজ কি তা সুমধুর,
ডাকের বাক্স যদি ভুলেছে জবান?
তবে কি হারাবে মোর ভীরু এ লোবান?
ভাবতেই মন কাঁদে হারায়ে সোপান!