| কবিতা | নেংটা সুখের সার |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৫ জানুয়ারী, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
নেংটা সুখের সার,
এ যে
ভীষণ বুঝা ভার!
নিঃস্ব যেজন তার বুকেও
দেয় এনে আবদার।
এদের
সঙ্গ পেতে দেল,
যাদের
মালিশ করে তেল,
রুক্ষ হলে তাদের মাথেই
ভাঙে আবার বেল।
তবু
এরাই থাকে বেঁচে,
হলেও
শক্তি বা ছল যেচে,
মরণ এলে মনটারে শেষ
দিতে বারেক ছেঁচে।