কবিতা সচেতন (ব্যঙ্গ)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৩ জানুয়ারী, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

ভীষণ বেহাল চলনের দশা
যায়নি কে ভাই বুঝে?
সামনে ও আড়ে গৃহবাসী আজ
নীরবে চলেছে যুঝে।

সকলেই দেখি বড় সচেতন
ওঝা? তারও অন্তর,
ঘ্রাণ শুঁকে তাই দেয় নিয়ে টাকা
দূর থেকে মন্তর!

guest
0 Comments
Newest
Oldest Most Voted