কবিতা দুঃখ সুখের খেলায় (ছড়াক্কা ছন্দ)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৬ জানুয়ারী, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
3/5 - (2 votes)

’সুখের বুকে দুখের আছে ঘাম’
সত্য এ বাক সবাই জানে
কও তো তবু ক’জন মানে?
যে বলে ভাই আমি ভাবি
সেও কি করে স্বচ্ছ দাবী,
’দুঃখ বিনে হয় না সুখের দাম’?

দিনের শেষে আসেই নেমে রাতি,
নয় এ কোন আজব খেলা
রোদ ছায়াতেই গড়ে বেলা,
বুঝেও কেনো ধৈর্য কাঁদে
কিংবা মনন বেড়ায় চাঁদে,
দুঃখ সুখের দেখলে চড়ুইভাতি?

guest
0 Comments
Newest
Oldest Most Voted