কবিতা ভান
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৮ ডিসেম্বর, ২০২১ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
4/5 - (1 vote)

সকল মানুষই চুপে
গহনে লুকায় ভান,
যেজন বুঝে না খেলা
সেও দেখি গুণে রান!
জ্ঞানে যে নিঃস্ব অতি
সে যদি সাজতে পতি
পোশাকের আড়ে রাখে
হৃদয়ের আনচান,
হাসে কি হুতোম মূখী
শুনে কভু গুণগান??

তুলতো যে চেয়ে টাকা
বোবা আলী আনছার,
অনেকে বলতো দেখে
নিশ্চয় ভান সার!
এভাবেই সেজে বোকা
সবাইকে দিয়ে ধোকা
একদিন টুপ করে
আনবেই পালসার!
ও বেলা মরেনি কি সে
ভানে সয়ে ক্যান্সার??

guest
0 Comments
Newest
Oldest Most Voted