| কবিতা | রাজকন্যা |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৯ ডিসেম্বর, ২০২১ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
ছোট্ট মোদের রাজকন্যা
বয়স যখন, নয় বেশি তার অতো,
বুড়ির মতোই বলতো কথা
ভর দিনমান, গল্পে অবিরত।
স্পর্শতে তার ঝরতো মায়া
সবুজ গাছের, স্নিগ্ধ ছায়ার তুল,
শান্ত সুর আর সরল আভায়
মুখ ছিল তার, সদ্য ফোটা গুল।
গুন গুনিয়ে গাইতো সে গান
আঁকতো বসে, মনের সুখে ছবি,
উঠতো নিতি খুব সকালে
পূব আকাশে, মেলতে না চোখ রবি।
বিকেল হলেই নিদ ভুলে তার
পুতুল নিয়ে, করতে হতোই খেলা,
বুঝতো না ক্ষণ আজান বিনে
আছে নাকি, ডুবেই গেছে বেলা।
ছিল না জেদ খাওয়ার পটু
সময় মতো, পড়তো তবে বেশ,
আজ সে জেনো অনেক বড়
তবু আমি, পাই সে’দিনের রেশ।