কবিতা সত্যের জয় হোক ২
কবি হাসান মাহমুদ
সময় ০১ জানুয়ারি ২০২২ সন্ধ্যা ৭ঃ২০
উৎসর্গ সকল রাজ পথের সৈনিক কে।
লিখার স্থান নারায়ণগঞ্জ
Review This Poem

সত্যের জয় হোক
হাসান মাহমুদ

খুলিয়া গিয়াছে দক্ষিণা বাতায়ন
কাটিয়া গিয়াছে শীতল আলাপন ;
ভরিয়া গিয়াছে সকল জ্বালাতন
হাত বাড়িয়েছে সুখের কলতান।

জাগিতে হইবে নতুন সুরে
যতই আসুক ক্লান্ত ঘুরে ;
সকল জয়ী আনিতে হইবে ঘরে
আমিত্ব তেজস্ক্রিয় হিম্মত ধরে।

নাহি থাকা চাই;নিদ্রা বলে
গাইব চোখে শিখ ঢেলে;
হিম্মত বাহুবল যেনো চলে
অপশক্তির উপর কড়া বলে।

খুলিয়া গিয়াছে কপাট কারার
আর নয় আর নয় থামবার;
উঁচু কর শির নতনয় আর
দেখিয়ে দাও হিম্মত তোমার।

যত আলাপন বীরের মতন
কুঁজো হয় নয়;জীবন যতন;
বাঁচিবারে তরে শক্ত করো মন
যোদ্ধায় জীবন দাও কোনো ক্ষণ।

আর নয় চুপচাপ গেয়ে উঠো গান
সত্যের জয় হোক;যাক মিথ্যের প্রাণ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted