| কবিতা | বগীলা (ছড়াক্কা) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৬ ডিসেম্বর, ২০২১ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
বাঁশ ঝাড়ে ক্যান ডাকিস রে তুই কোকিলা?
দুলছে দেখে কালের বাতি
উঠছে আড়ে ভ্রম যা মাতি
আমি না হয় সইবো বসে
রোজ ধরে দুখ চুপটি কষে
মান বিনে যে কাঁদবে আমার বগীলা!