| কবিতা | সংকল্প |
| কবি | সুমন মন্ডল |
| সময় | ২৮ নভেম্বর ২০২১,রাত্র |
| লিখার স্থান | খুলনা |
আমি আর কারো জন্যই অপেক্ষা করবোনা
দাঁড়াবোনা,ঘুম ভাঙাবোনা ক্যালেন্ডার-এর পাতা ছুঁয়ে
দীর্ঘ প্রহর গুনবো না,এ ক্লান্ত শরীরেও
আমি হেঁটে যাবো
আমি হেঁটে যাবো পৃথিবীর কক্ষপথে শূন্য হাতে
জন্ম হতে নিঃস্ব যেমন।