| কবিতা | তবুও কি হয়! (ট্রায়োলেট) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৪ ডিসেম্বর, ২০২১ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
বিরহ অনলে যদি পুড়েও হৃদয়,
তবুও হয় কি প্রেম আঁধারের সাথী!
থাকে সে ভজক রূপে সজলে সদয়
বিরহ অনলে যদি পুড়েও হৃদয়।
পিদিম সেজে তো হয় অতলে উদয়,
নিজেকে বিলিয়ে দিয়ে কেড়ে নিতে রাতি।
বিরহ অনলে যদি পুড়েও হৃদয়,
তবুও হয় কি প্রেম আঁধারের সাথী!