কবিতা সংসারের খেলা
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৭ নভেম্বর, ২০২১ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

বড্ড কঠিন সংসারের এই চাওয়া পাওয়ার খেলা!
যোগ বিয়োগের হিসাব কষেই যায় ফুরিয়ে বেলা।
হয় যদি বা বিয়োগ জয়ী
কয় ’আমি যোগ সর্বময়ী’
ভাগ তবু রোজ গুণের বুকে গড়ে বোধন বেলা।
বড্ড কঠিন সংসারের এই চাওয়া পাওয়ার খেলা!

যোগ কখনও স্বপ্ন সুখে গড়লে রসের হাড়ি,
বিয়োগ এসে দেয় রেগে তার চান্দি সোজা বাড়ি।
ভাগ বলে গুণ এ কোন রীতি
মোদের তরে নয় কি ক্ষিতি?
গুণ বলে ‘নয়’ ‍বুঝতে রে তুই করিস যদি হেলা!
বড্ড কঠিন সংসারের এই চাওয়া পাওয়ার খেলা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted