কবিতা ভুলের মাশুল
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ১৩/০৮/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ

ভুল পথেতে পা বাড়ালে
পিছলে পরার ভয়,
ভুলের মাশুল দিতে গেলে
পুরো জীবন ক্ষয়।

ভুলের পথে চললে তবে
প্রাণে আসে দুখ,
ভুলের পথে আসে নাকো
কোনোদিনও সুখ।

ভুলে যাদের জীবন শুরু
ভুলে তাদের শেষ,
শুদ্ধ জীবন নদে তবে
থাকে না দুখ রেশ।

ভুল করা তো অতি সহজ
শুদ্ধ জনে কয়,
জীবন মুখে হয় না কভু
অশুদ্ধের ওই জয়।

ভুলের মাশুল দিতে গিয়ে
কাঁদতে তবে হয়,
সবার চাওয়া শুদ্ধ জীবন
ভুলের জীবন নয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted