কবিতা কালের স্বাক্ষী
কবি হাসান মাহমুদ
সময় ১৪ ডিসেম্বর ২০২১
উৎসর্গ ২০২১ এ ৫০ বছর সুবর্ণজয়ন্তীতে সকল শহীদ কে উৎসর্গ।
লিখার স্থান নারায়ণগঞ্জ
সম্পৃক্ততা বিজয় ১৯৭১
Review This Poem

কালের স্বাক্ষী
হাসান মাহমুদ

কৃষ্ণ-চূড়ার ফুল ফুটেছে
লাল হয়ে ডাল
রাত পোহালেন শুনা যাবে
পাক বাহিনীর কাল।
কিরূপ ছিলো পরাণ তাদের
ব্যাঘ্র হিংস্র জানোয়ার
অত্যাচারি জালিম শাসক তারা
নয় তো ভুল-বার।
পঁচিশ মার্চের কথা হলে
বুকে উঠি কাঁপুনি
শিহরিত নৃশংস জাতি তারা
ইতিহাসে রইলো গাঁথুনি।
ভুলিনি কবু ইতিহাস মোদের
স্বাক্ষী হলো কালের
আজ জ্বলে বুকের পাঁজর
ক্ষত দেখায় ভূখণ্ডের।

guest
0 Comments
Newest
Oldest Most Voted