কবিতা মাতালের হাল (ব্যঙ্গ)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১২ ডিসেম্বর, ২০২১ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

বইতে মাতাল হাল
যদি
হারায় জমির আল,
মুখ তবু তার সামনে চলে
গর্বে পেরেই ফাল!

কারণ!

জ্ঞান যে গোঁড়া তার
কথায়
কে মানাবে হার,
থাক না যতোই কিস্তি ঘোড়া
ছক হীনা দাবার??

guest
0 Comments
Newest
Oldest Most Voted