| কবিতা | বাদামী চিরকুট |
| কবি | আঁখি আক্তার |
| সময় | ২১,নভেম্বর, ২০২১,দুপুর |
| লিখার স্থান | দেবপাহাড়, চকবাজার, চট্টগ্রাম। |
আপনাকে নিয়ে লেখা প্রতিটি বাক্য আমি মাত্রাহীনতায় তুলে ধরতে চাই,কারণ আমি যে আপনাকে মাত্রাহীন ভালোবাসি।আপনাকে দেখার পর আমার জীবনে প্রথম দিন আর তার পরের দিনগুলো আজ অব্দি এক অদৃশ্য টান অনুভব করি আর করবো। বিশ্বাস করেন আপনার শত ব্যস্ততা আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। তাই আপনাকে অনেক মিস করি।
আপনি হয়তো জানেন না আপনি আমার জীবনে এক পেন্সিলে আঁকা রামধনু আর বিশাল সমুদ্রের নীল জলরাশি।
আপনাকে নিয়ে যখন ভাবি তখন আকাশের মেঘরাশি যেনো তুলোর মতো ভেসে বেড়ায় হাওয়ায় হাওয়ায় বৃষ্টির মতো ঝড়ে পরে।আর আপনার চোঁখের কালোয় যখন আসমানের ঐ জমে থাকা মেঘমালা দেখি, তখন রাতের অন্ধকারে আমাদের দেখতে আসা জোনাকি গুলো এক এক করে নিহত হয়।
জানেন নতুন করে এক অভ্যাসও হয়েছে রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে আপনাকে খুঁজে ফিরি,হাতড়াই পাশে পাই না,আর মনে হয় এই বুঝি ছিলেন পাশে!
আমাদের কিন্তু পথ চলতে চলতে হোঁচট খেলে হবে না,শক্ত করে আমাদের হাত দুটো আঁকড়ে ধরে রাখতে হবে ।আমি জানি না আপনাকে নিয়ে এত কেনো ভাবি,কিন্ত আমি এইটুকু বলবো আপনি হলেন আমার বেঁচে থাকার এক মুঠো লাল রোদ্দুর।
আরও অনেক কিছু বলার ছিলো কিন্তু সেসব তো আর খোলা চিঠিতে লিখে বোঝানো সম্ভব নয়,
শুধু বলবো “ভালোবাসি”।
ভালো থেকো, সুস্থ থেকো
হৃদয়ে হৃদয়ে থেকো!
ইতি
আপনার “প্রিয়তমা”