কবিতা সূর্যোদয়
কবি মোহন দাস
লিখার স্থান কলকাতা

শরীরের ভেতর বৃষ্টি ঝরে
শরীরের ভেতর রোদ ওঠে
শরীরের ভেতরই শরীর আমার পুড়ে পুড়ে যায়

অথচ হৃদয়ে আমার আকাশ নেই
সূর্য নেই

শুধুই আঁধার ।

তবুও চুপিচুপি বলি আজ কান পেতে শোনো
তোমার আগমনই জীবনে আমার

একমাত্র সূর্যোদয় ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments