কবিতা জীবন পথে
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০৭/০৮/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

দামী পোষাক পড়লে পরে
দামী নয়তো তবে,
জ্ঞানে গুণে মহৎ হলে
শ্রেষ্ঠ তুমি ভবে।

নামী মানুষ ভালো পোষাক
বিবেক বিহীন তারা,
ভালো মন্দের ধার ধারে না
অহংকারী যারা।

প্রাচুর্য ওই দিয়ে তবে
ধরার বুকে সুখী,
জ্ঞান বুদ্ধিতে শ্রেষ্ঠ নহে
সেইজন হলো দুখী।

চকচক করলে পরে সোনা
নাহি তো'রে হবে,
জ্ঞান বুদ্ধিতে শ্রেষ্ঠ হলে
শ্রেষ্ঠ তারে কবে।

সব কিছুতে লজ্জিত হয়
বিবেক বিহীন লোকে,
লজ্জিত মুখ নিয়ে বাঁচে
মনের শোকে শোকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted