কবিতা মানব তুমি
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ২৯/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

শ্রেষ্ঠ জাতি মানব তুমি
সৃষ্টিকর্তার দান,
যেমন করে রক্ষিও হোক
তুমি তোমার মান।

মানের চেয়ে দামী নয়তো
এই অবনীর প্রাণ,
মান না থাকলে যতই করো
সপ্ত হর্ষে গান।

দাম দেবে না অবনীর কেউ
মান নাই রে ভাই যার,
কথায় কথায় অবহেলা
করবে সবে তার।

সপ্ত রাজার ধনের চেয়ে
বেশি মানের দাম,
থাকুক যত ধন সম্পদ রে
হবে না কো কাম।

অবনীর বুক সকল কিছু
অর্জন করা যাই,
কভু কোথাও মানের বাজার
আছে কিরে নাই।

৪+৪/৪+১

guest
0 Comments
Newest
Oldest Most Voted