কবিতা বৃষ্টি প্রেমি
কবি এম. এইচ. শ্রাবন
সময় ২০অক্টোবর, ২০২১,বিকাল
উৎসর্গ প্রেমিকদের
Review This Poem

আছো তুমি পাশাপাশি
টিনের চালে বৃষ্টির শব্দ।
চায়ের কাপে উষ্ণ চুমুক
কেটে যাক এক শতাব্দ।
ভালবাসার পবিত্র বন্ধনে
ময়ুর- ময়ুরী কাছে টানে।
মন সেতো হারালো আজ
তুমার চুলের মিষ্টি ঘ্রানে।
তুমি চাইলে এনে দিব
সহস্র কদম্ব ফুল।
তবুও যদি ভাঙ্গে
তোমার মনের সকল ভুল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted