| কবিতা | দুঃখ বিলাপ |
| কবি | বোরহান রাব্বানী |
| কাব্যগ্রন্থ | নিখোঁজ বিজ্ঞপ্তি |
| সময় | ১৯ জুলাই ২০২১ |
| লিখার স্থান | সদর, নোয়াখালী |
দুঃখ এখন কেমন চলে?
কেমন জমজমাট?
বাজার কোথায় তার?
কোথায় কত দাম?
আমার কিছু দুঃখ ছিল
বেচে দিয়ে মুক্ত হতাম।।
শুনেছি বেশ উর্ধ্বমুখী
কয়েক বছর আগেও ছিল
দু’এক জোড়া দুঃখ নিলে
সোনার দামে কিনতে হতাে।
এখন নাকি মন্দা— কারণ
সবার দুঃখই অফূরনতো।।
এই-যে শুনুন পথিক সুহৃৎ
আছেন নাকি কেউ?
অল্প কিছু দুঃখ নিবেন?
নামমাত্র মূল্যে দেবো।
আমার কিছু দুঃখ ছিল
নিয়ে গেলে মুক্ত হবো।।