| কবিতা | কী করে জ্বালাও আগুন |
| কবি | আজমাইন নিজাম |
| সময় | ২০ অক্টোবর ২০২১ ইং |
| উৎসর্গ | রংপুরের পীরগঞ্জে আগুনে পোড়া পরিবারগুলোর জন্য |
| লিখার স্থান | মিরপুর ডিওএইচএস |
| সম্পৃক্ততা | সাম্প্রদায়িক সম্প্রীতি |
কী তোমার ধর্ম নীতি?
কী তোমার স্বদেশ প্রীতি?
কী করে জ্বালাও আগুন
পোড়াতে এ সম্প্রীতি?
কী করে ভাঙ্গতে পারো
এ দেশের শান্তি ধারা?
কার হাতের পুতুল তুমি
মেনে চলো কার ইশারা?
তুমি কি ভুলে গেছো
এ দেশের সংস্কৃতি!
কী করে ঘৃণা ছড়াও
মানুষের মনে মনে?
বিভেদের দ্বন্দ্ব বাড়াও
বৈষম্য জনে জনে?
তুমি কি চাও না পেতে
হৃদয়ে সুখের স্মৃতি?
এ দেশটা তোমার আমার
সব মানুষের সব ধর্মের
এ দেশের সুনাম কু-নাম
আমাদের কৃত-কর্মের।
আমরা তো গাইতে পারি
সাম্য ও ন্যায়ের গীতি।
যদি চাও রাখতে ধরে
সৌহার্দ্য সুসম্প্রীতি
একসাথে মানতে হবে
ঐতিহ্য নিয়ম নীতি।