| কবিতা | অজানা |
| কবি | দীপঙ্কর সাহা |
| কাব্যগ্রন্থ | তুমি আর আমি |
| সময় | ২৭ শে আগস্ট ২০১৯ |
| উৎসর্গ | প্রেম |
| লিখার স্থান | ত্রিপুরা,আগরতলা |
আমি যারে ভালোবাসি ওগো
সেও কি আমায় ভালোবাসে এতো।
জানি না - জানি না
তাহার চোক্ষে আমার মূল্য কত।।
সে যে আমার নয়নে-মর্মে
সে যে আমার স্বয়ন ও স্বপ্নে,
আমার বেলা যে যায়,তাহার ভাবনায় ওগো
বুঝি তাহার হাল আমারই মতো
জানি না - জানি না।।
তাহার জীবনে আমার দাম কত।।
যখন তারে পাই না কাছে-
যখন তার কথা পরে মনে
তখন হৃদয়ের যাতনা পারি না সহিতে
হৃদয় কেঁদে একূল ওকূল দুকূলই ভাঙে।
বুঝি আমার মতো তাহার হাল এমন
জানি না - জানি না।
বুঝি সেও কি আমারে মনে করে এতো
অলস সময়ে,কাজের ফাঁক,অনুখণে
জানি না - জানি না।
আমার মতো
সেও কি আমায় ভালো বাসে এতো।।