কবিতা লেখাপড়া
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০৬/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

লেখাপড়া শিখতে হবে
বুঝতে হবে ভালো,
জানতে হবে পুরো ধরা
আনতে হবে আলো।

লেখাপড়া মনে ময়লা
সদা করে ধ্বংস,
লেখাপড়া সুখের উল্লাস
সমাজের ওই অংশ।

জ্ঞানে দৃপ্ত শুদ্ধ ভাবে
গেছে সমাজ জুড়ে,
মনের সকল স্বপ্ন গুলো
যাচ্ছে রে ভাই দূরে।

পুরো জীবন স্বপ্ন নিয়ে
চলতে দেয়'রে শিক্ষা,
জ্ঞানের প্রতীক শিক্ষাগুরু
দিলেন তিনি দীক্ষা।

শিক্ষা ছাড়া জীবন পথে
চলা যায় না কভু,
শিক্ষা হলো মেরুদণ্ড
বিজ্ঞ বলেন তবু।

৪+৪/৪+২

guest
0 Comments
Newest
Oldest Most Voted