| কবিতা | ট্যাংরা যাবে শ্বশুর বাড়ি (শিশুতোষ) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৯ সেপ্টেম্বর ২০২১ইং। |
| লিখার স্থান | আত্রাই, নওগাঁ। |
ট্যাংরা যাবে শ্বশুর বাড়ি
ধরলা নদীর চরে,
ছা বিবি তার ভুগছে সেথা
ক’দিন থেকেই জ্বরে।
ডাক দিয়ে তাই বললো কে কে
সঙ্গে যাবি তোরা!
আওয়াজ পেয়েই কাখলে হাজির
ডাব হাতে এক জোড়া।
খয়রা মলা ডানকানির ঝাঁক
আসলো শুনে ছুটি,
দৌড়ে এলো ঔষধ নিয়ে
কাঁদতে কাঁদতে পুঁটি।
ব্যাগ ভরে আম কমলা আপেল
চিংড়ি নিলো কিনে,
বাইল্যা চেলা আনলো দু’জন
কলার কাদি ঋণে।
দল বেঁধে সব চললো যখন
দিতে সুদূর পাড়ি,
খবর পেয়ে শোল এলো শেষ
দাবড়ে গরুর গাড়ি।