| কবিতা | দ্যা খা |
| কবি | আশিক ইসলাম |
| কাব্যগ্রন্থ | স্যুটকেস ভর্তি শূন্যতা |
| লিখার স্থান | চট্টলা |
তবে, তুমি কি ঝরে পরা বৃষ্টির ফোঁটা?
তুমি কি স্পষ্ট বুঝতে পারো?
-আমি অপেক্ষায় আছি!
তবে, কেন দূরে থাকো?
এক পশলা বৃষ্টিতে অথবা মায়াবী জোৎস্নাত রাতেও তুমি দূরূত্ব মাপো!
অথচ আমি চাই –
উত্তপ্ত গ্রীষ্মের চৌচির পথে হলেও তোমার সাথে আমার দ্যাখা হোক।
এবং সহসায় !