| কবিতা | এপিঠ, ওপিঠ |
| কবি | জাহিদ হোসেন রনজু |
| সময় | ১৩ সেপ্টেম্বর, ২০১৮ |
| উৎসর্গ | পৃথিবীর সকল প্রেমিক-প্রেমিকাকে |
| লিখার স্থান | মিরপুর, ঢাকা |
আমি যখন কবিতা লিখবো বলে ভাবি
তখন তোমাকেই খুঁজি
কখনও শান্ত আকাশ
শরতের ছেঁড়া ছেঁড়া শুভ্র মেঘ
গাংচিল মন
কখনও সুনীল সাগর
ঢেউ আর ঢেউ ……….. কষ্ট নীল
নষ্ট প্রহর
রোদসী তুমিই সব
জীবনের এপিঠ, ওপিঠ
আমার কবিতা