| কবিতা | অনিশ্চিত অর্চনা |
| কবি | জাহিদ হোসেন রনজু |
| সময় | ১৫ আগস্ট, ২০১৮ |
| লিখার স্থান | মিরপুর, ঢাকা |
বিভাকরে বিভাসিত বহ্নি; বিদূরিত বিভাবরী
কাননে কূজন কলরব; কুহুরবে কাদম্বরী ।
বসন্ত বিহারে বেশ ব্যস্ত ; বরাঙ্গনা বামাগন
প্রজাপতি, পারিজাত পুষ্প;প্রেমরস প্রস্রবন।
তুমি তবু তন্দ্রাচ্ছন্ন তন্বী; তমসায় তপঃকর
অনিবার অর্চনা অর্পন;অনিশ্চিত অতঃপর।