কবিতা আমার ভালোবাসা
কবি মাঈদা মুসকান
সময় ০৪ সেপ্টেম্বর,২০২১ সন্ধ্যা ৭.৩০
উৎসর্গ ১৮ কোটি মানুষ
লিখার স্থান উত্তরা,ঢাকা
Review This Poem

আমায় জিজ্ঞেস করা হলো,
কাকে সবচেয়ে বেশি ভালোবাসো তুমি..??
আমি বললাম, কাকে আবার ; সবাইকে!!
সে কি, সবাইকে ভালোবাসো ?? প্রশ্ন করলো তারা
সুধালাম আমি, তাই উচিত নয় কি..??
আমি ভালোবাসি তোমাকে, আমাকে, আর সবাইকে..!!
– সবাইকে..??
– হ্যা! সব্বাইকে…!!
– এটা কিরকম..??
– কিরকম আবার, ভালোবাসা যেরকম সেরকম।
– যেমন? প্রশ্নবিদ্ধ আমার দিকে সবার নজর,
প্রত্যুত্তরে আমিও তাদের দিলাম আমার প্রিয় একখান উত্তর।
বললাম আমি উচ্চস্বরে, সবার তরে ;
আমার এই বুকের বামপাশ ১৮ কোটি মানুষের,, আছে এতে আপনার, আপনার এবং আপনারো নাম ;
সবাইকে ভালোবাসি আমি, সবার প্রতি ভালোবাসা আমার…..
অবিরাম, অবিরাম এবং অবিরাম…!!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted