কবিতা যখন আমি
কবি আজমাইন নিজাম
Review This Poem

যখন আমি তোদের ছেড়ে
হারিয়ে যাবো দূরে
স্তব্ধ অচিন পুরে
হৃদয় জুড়ে তোদের স্মৃতি
ভালোবাসা স্নেহ-প্রীতি
সামনে চলার মন্ত্র দিবে
মায়াবী এক সুরে
যখন আমি তোদের ছেড়ে
হারিয়ে যাবো দূরে।

তোদের কথা পড়লে মনে
চলার পথে ক্ষণে ক্ষণে
খুব নিরালায় সংগোপনে
একটি ফুলের পাপড়ি খুলে
খুঁজি ফুলের ঘ্রাণ
তোদের ভেতর হারিয়ে এলাম
আমার মন-প্রাণ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted