| কবিতা | সুখ নামের পাখি |
| কবি | হাকিকুর রহমান |
“সুখ নামের সুখ পাখিটা”
বন্দী হলো সোনার খাঁচায়,
ঝাপটে মরে বাইরে যেতে
কেইবা আছে তারে বাঁচায়।
ছিল তো সে একাই পড়ে
ছিল না তার কোন আশা,
হলোনাতো স্বপ্নপূরণ
অশ্রুজলে শুধুই ভাসা।
গেলো সবই উধাও হয়ে
গেলো তারা কোথায় চলে,
গেলো চলে সকলই হায়
গেলো চলে কোন সে ছলে।
নিলোনা আর কেউতো ডেকে
নিলোনা কেউ কাছেতে আর,
দিলোনাতো হাত বাড়িয়ে
দিলোনাতো খুলে যে দ্বার।