কবিতা না বলা কথা
কবি হাকিকুর রহমান
5/5 - (1 vote)

হাত বাড়িয়ে পাইনে তো সুখ
পা বাড়িয়ে দিশা,
সবাই তো আজ হলো বিমুখ
ভরলো অমানিশা।

মনের ভুলে পথ হারিয়ে
ঘুরছি পথে পথে,
পাইনা তো আর পথের দেখা
ব্যর্থ মনোরথে।

তারায় তারায় ভরলো আকাশ
চাঁদের দেখা নাই,
খুঁজতে গিয়ে ধ্রুবতারা
তাকিয়ে থাকি তাই।

সামনে গিয়ে ঘাড় ফিরিয়ে
পিছন দিকে দেখি,
না বলা সব মনের কথা
খাতায় গেলাম লিখি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted